ফ্যাসিবাদের দোসররা এখনও নিয়মিত বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ফ্যাসিবাদের দোসররা এখনও নিয়মিত বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে


মোহাম্মাদ মুরাদ হোসেন: বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও নিয়মিত বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ছাত্রশিবিরের কর্মীদের আন্দোলনের দাওয়াত ছাত্র-জনতার কর্ণকুহরে পৌঁছে দিতে হবে।শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ২৪ বছর পর বাগেরহাট জেলা ছাত্রশিবিরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের কর্মীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার মধ্য দিয়ে আরেকটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে দেশে থাকবে কেবল ন্যায় ও ইনসাফ।

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন, মনজুরুল হক রাহাত, কেন্দ্রীয় ছাত্রশিবিরের কলেজ সম্পাদক শফিউল্লাহ খান, সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক এনামুল কবির, ছাত্রশিবিরের খুলনা মহানগরের সাবেক সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।

Top