‘এখন সময় অ্যাকশনের’কথা বলার আর সময় নেই, - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

‘এখন সময় অ্যাকশনের’কথা বলার আর সময় নেই,


আলোকিত বার্তা:ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কথা বলার আর সময় নেই, এখন সময় অ্যাকশনের। সব সংস্থাকে নিয়ে একত্রে কাজ করতে চাই। এই ভবনগুলো কীভাবে পারমিশন পেলো, ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হলো সেগুলো আমরা দেখবো।রাজধানীর বনানীর ফারুক-রূপায়ন (এফআর) টাওয়ার শুক্রবার সকালে পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের পর রাজধানীর বহুতল ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কি না, তা যাচাই করে দেখার পদক্ষেপ নেবে ডিএনসিসি।

মেয়র বলেন, আমরা ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে চলে এসেছি, এখন সেখানে যাওয়ার উপায় নেই। (ঢাকায়) যে বহুতল ভবনগুলো আছে প্রত্যেকটি বিল্ডিংয়ে তাদের ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটির যত ধরনের পারমিশন- সব কিছু আগামী ১০ দিনের মধ্যে আমাকে দিতে হবে।তিনি বলেন, রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবো।
তিনি আরো বলেন, নোটিস দেয়ার পর ম্যাজেস্ট্রিট পাঠাব। যদি দেখা যায় ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করেনি, অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব।

মেয়র বলেন, এই অনিয়ম মেনে নেয়া যেতে পারে না। আমি বলেছি আমাদের এখন আর কথা বলার সময় নয়, অ্যাকশনের সময়। আমরা অ্যাকশনে বিশ্বাস করি এবং আমরা অনেক কথা বলেছি।এ দুর্ঘটনার দায় এই ভবনের মালিক এবং অফিসগুলোর কর্তাব্যক্তিদের নিতে হবে জানিয়ে আতিক বলেন, আমাদের যেসব ভাই-বোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস মালিকদের, ভবন মালিকদের। তারা এই দায় এড়াতে পারেন না।এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করীম, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২২ তলা ওই ভবনে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।

Top