জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে - Alokitobarta
আজ : রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


মোহাম্মাদ নাসির উদ্দিন :জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এ কথা জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে।এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত,যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

আইএসপিআর আরও জানিয়েছে, ইতিমধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দোষী প্রমাণিত হলে সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top