‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি


আলোকিত বার্তা:ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার আগে বাংলাদেশে ঘটে যাওয়া ‘গণহত্যার’ তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে বিএনপির পক্ষ থেকে এই চিঠি হস্তান্তর করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।এ সময় আমীর খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে। দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে।এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে, তা উন্মোচন হওয়া প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দেশে আইন বলে কিছু ছিল না। এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে, তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।আমীর খসরু বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এ রকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম-খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়।গণহত্যাকারী’ শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কি না এমন প্রশ্নের উত্তরে খসরু বলেন, ফিরে আসা না–আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ‘গণহত্যা’র বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়।

Top