ডেঙ্গু রোধে বরিশাল নগরে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ডেঙ্গু রোধে বরিশাল নগরে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


পাখি আক্তার:ডেঙ্গু রোধে বরিশাল নগরে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার(২২ আগস্ট)বিকেল ৪টায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সিটি করপোরেশন আইন ২০০৯ এর অধীনে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান,প্রথমবারের মতো এ অভিযানে নগরের ব্যাপ্টিস্ট মিশন এলাকায় একটি বসতবাড়ি,নগরের নবগ্রাম রোড এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

এসব বসতবাড়ির আঙিনায় ও নির্মাণাধীন ভবনে অনেক দিনের জমে থাকা পানির উৎস পাওয়া গেছে। যা ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজননক্ষেত্র। তাই বসতবাড়ি,নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সৈয়দ এনামুল হক।

Top