আগামীকাল মঙ্গলবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে - Alokitobarta
আজ : রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল মঙ্গলবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে


মনির হোসেন:আগামীকাল মঙ্গলবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিক নিয়মে কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করবেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাবো।তিনি আরও বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

এর আগে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রোববার সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।

Top