সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি ৫০ সংসদীয় কমিটি বিরোধী দল পেল মাত্র একটি সব দরজায় বাড়তি দামের তালা,নিত্যব্যবহার্য পণ্যের দামও লাগামহীন

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


মীর ইমরান হোসেন:বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত লিমন মুন্সী (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রোববার (১৮ আগস্ট) তার মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন।এর আগে শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লিমন উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র ও ভুরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আতিয়ার রহমান জানান,লিমন মুন্সী,তার সহপাঠী লিখন মুন্সী ও রিফাত হাওলাদার ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে গৌরনদী থেকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি সন্ধ্যা সোয়া সাতটার দিকে সুন্দরদী এলাকা অতিক্রমকালে পথচারী খাদিজা বেগমকে (৫০) ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আছড়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্রসহ চারজনই আহত হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর শনিবার মধ্যরাতেই লিমনের মৃত্যু হয়।

Top