জাতীয় শোকদিবস উপলক্ষে বরিশালে ৩শ দুস্থ ও এতিম শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

জাতীয় শোকদিবস উপলক্ষে বরিশালে ৩শ দুস্থ ও এতিম শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


রফিকুল ইসলাম:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বরিশালে ৩শ দুস্থ ও এতিম শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ব‌রিশাল সি‌টি করপো‌রেশন (বি‌সি‌সি) উদ্যোগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার বালক-বালিকা, অপরাজেয় বাংলাদেশের দুস্থ ও এতিম শিশুরা এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতার শুরুতে বি‌সি‌সি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এতিম শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ঘুরে ঘুরে শিশুদের আঁকা ছবি দেখেন।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন বিসিসি মেয়রের সহধর্মিণী লিপি আবদুল্লাহ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানান, শুধুমাত্র দুস্থ ও এতিম শিশু-কিশোরদের নিয়ে এতো বড় আয়োজন এ প্রথম। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুস্থ ও এতিম শিশু-কিশোররা সবাই উচ্ছ্বসিত।এদিকে নগর ভবন সূত্রে জানা গেছে, বি‌সি‌সি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে এবারে ভিন্নধর্মী এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে দু’টি গ্রুপে রচনা প্রতিযোগিতা এবং তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট, সনদ, পুরস্কার হিসেবে বই ও অর্থ দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবার জন্য পুরস্কার ও খাবারের আয়োজন করা হয়।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, প্রতিবার বরিশালজুড়ে জাতীয় শোকদিবসে নানা আয়োজন থাকে। তবে আমার জানা মতে এটাই প্রথম কোনো প্রতিযোগিতা যেখানে দুস্থ ও এতিম শিশুদের অংশগ্রহণে করা হয়েছে। প্রতিযোগিরাও স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছে, যাদের প্রত্যেকের জন্য মেয়রের উদ্যোগে পুরস্কার ও খাবারের আয়োজন করা হয়।

Top