ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলায় সোনার বাংলা এলাকায় প্রাইভেটকার, থ্রি-হুইলার(মাহেন্দ্র)ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৪ আগস্ট) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়,বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা মোড়ে রাস্তার ওপরে একটি মোটরসাইকেল অতিক্রম করছিল। এসময় বরিশালগামী একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা দ্রুতগতির থ্রি-হুইলার প্রাইভেটকারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়ির সামনে এবং পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া মাহেন্দ্র যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

Top