এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় ফজলুল হক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফজলুল উজিরপুর উপজেলার সানুহার এলাকার আফসার উদ্দিনের ছেলে।এরআগে,সকালে উপজেলার সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসচাপায় ফজলুল গুরুতর আহত হন।

ফজলুলর স্বজন শাকিল মাহামুদ জানান,বৃদ্ধ ফজলুল সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।এ সময় বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এদিকে,ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার পুলিশ।

Top