নাশকতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নাশকতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন


মোহাম্মাদ রফিকুল ইসলাম: নাশকতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। শুনানিকালে আমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ মামলার উল্লেখযোগ আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রফিকুল আলম মজনু ও শরাফাত আলী শফু।২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। এরপর ২০১৬ সালে বিএনপির মোট ৯৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

Top