এলাকা ছাড়ার নির্দেশ সাত সংসদ সদস্যকে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

এলাকা ছাড়ার নির্দেশ সাত সংসদ সদস্যকে


আলোকিত বার্তা:পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (২৭ মার্চ) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান।ইসি সূত্র জানায়, বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে তাদেরকে নির্বাচনী এলাকা ছাড়তে হবে।

এলাকা ছাড়ার নির্দেশ পাওয়া এমপিরা হলেন টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ এর মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ এর মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ এর মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ এর মো.আক্তারুজ্জামান,ময়মনসিংহ-১১ এর কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।গত ২০ ফেব্রুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২ উপজেলায় ভোট হবে।

Top