১৫০ টাকায় যত খুশি তত কথা,টেলিফোনে লাইন রেন্ট বাতিল - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

১৫০ টাকায় যত খুশি তত কথা,টেলিফোনে লাইন রেন্ট বাতিল


আলোকিত বার্তা:সরকারি ল্যান্ড ফোন সেবাদাতা সংস্থা বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) মাসিক লাইন রেন্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি তত মিনিট কল করা যাবে।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।আগামী ১৬ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিটিসিএল টেলিফোন সেবা আরও জনবান্ধব ও সময়োপযোগী করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

বর্তমানে বিটিসিএলের ফোনের মাসিক লাইন রেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা, অন্য জেলা শহরে ১২০ এবং উপজেলায় ৮০ টাকা ছিল।বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। বর্তমানে বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে চার্জ ৮০ পয়সা। বর্তমানে বিটিসিলের গ্রাহক সংখ্যা ছয় লাখের মতো।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিটিসিএলকে জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা, নিষ্ঠা এবং সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন,সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জনবান্ধব সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব কিছু করা হবে।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top