আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাব। বৃস্পতিবার গণভবনে যুক্তরাজ্যের বিদায়ি হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, কিছু স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের আলাদা এজেন্ডা রয়েছে। তাই আমরা ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাব। তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি। গণতন্ত্র অব্যাহত আছে বলে চরম দারিদ্র্যের হার ৫.৬ এবং দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ হ্রাস পেয়েছে।’

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করতে চাই। এ ছাড়া গত মার্চে জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সংগতি রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাধ্য করতে আমরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চাই।এ সময় শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কারণ বর্তমানে যে শিশু রয়েছে তাদের সঙ্গে ৪০ হাজার নবজাতক যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে।’ এ সময় রবার্ট ডিকসন বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে।শেখ হাসিনা অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এই যুদ্ধে সারা বিশ্ব ভুগছে। আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে। রাশিয়া ও ইউক্রেন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারে।’ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

Top