সড়কের দুই পাশে গরুর হাট,যান চলাচল ব্যাহত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

সড়কের দুই পাশে গরুর হাট,যান চলাচল ব্যাহত


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলা সড়কের ওপর গরুর হাট যান চলাচলে ও পথচারীদের হাটঁাচলায় দুর্ভোগে পড়ছে।সড়কের দুুই পাশেই গরুর হাট বসায় সড়কটি সংকুচিত এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।জানা যায়,তালতলী-আমতলী মহাসড়কের পাশে এই গরুর হাটটি বসে ।এই গরুর হাটটির ইজারা পায় তৌহিদুল ইসলাম তুহিন জোমাদ্দার সরেজমিন গিয়ে দেখা যায়,রাস্তার দুই পাশে সারি সারি গরু বেধে রাখা হয়েছে।গরুর নিরাপত্তা স্থান ভেবে অর্ধেক রাস্তা সরু হয়ে গেছে।রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে দু:সাধ্য হয়ে পড়ছে।এ ছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক মাহেন্দ্র অটোরিকশা পার্কিং করায় বিঘ্ন ঘটে।স্কুল ও কলেজের পড়ুয়া ছেলেমেয়েদের চলাচলে কষ্ট হয়।গরুর হাট থেকে তালতলী ২০শয্যা হাসপাতালটি খুব কাছাকাছি হওয়ায় রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগ হয়।

জমির ভোক্তা মি:মংখেনলা তালুকদার বলেন গরুর বাজারটি আমার জমি উপর।আমাকে ইজারাদার বাৎসারিক অনুদান দেয়।
ইজারা পরিচালক মো.তৌহিদুল ইসলাম শাহিন জোমাদ্দার বলেন,আমাদের গরুর বাজারটি চালানোর জন্য কোনো সমস্যা নেই এইমুহুর্তে।গরুর বাজারের জন্য নিদিষ্ট কোনো ভাল জায়গা নেই।তাই জমির মালিককে বাৎসারিক কিছু অনুদান দিয়ে গরুর বাজারটি পরিচালনা করছি।আমরা নিজেরাই সমাধানের চেষ্টা করতেছি।বড়বগী ইউপি চেয়ারম্যান বলেন এ বিষয় ইউএনও মহাদয়ের সাথে আলাপ করে জানবো।

Top