কলারোয়ায় সাংবাদিক পরিচয়দানকারী ফিরোজ জোয়ার্দ্দারের প্রকাশ্য দিবালোকে মাদক সেবনের অভিযোগ উঠেছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

কলারোয়ায় সাংবাদিক পরিচয়দানকারী ফিরোজ জোয়ার্দ্দারের প্রকাশ্য দিবালোকে মাদক সেবনের অভিযোগ উঠেছে


নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নাঙ্গল ঝাড়ায় সাংবাদিক পরিচয় দানকারী ফিরোজ জোয়ার্দ্দারের নামে প্রকাশ্য দিবালোকে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে।নাঙ্গল ধারা ইউনিয়ন পরিষদ এলাকায় গোপন ক্যামেরায় ধারণ করা ফিরোজ জোয়ার্দ্দারের ফেনসিডিল খাওয়ার ভিডিওটি এখন ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। সাংবাদিকতার মতো মহান পেশার নামধারী সাংবাদিকতার আড়ালে প্রকাশ্য দিবালোকে ফেনসিডিল সেবন কখনই গ্রহণযোগ্য নয় বলে নাম না বলা শর্তে ওই এলাকার মানুষ এ ধরনের মতামত জানিয়েছেন।

তারা বলেন,সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের চাচা আরাফাত হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি।এ কারণে ভয়ে কেউ এর কোনো প্রতিবাদ করতে সাহস পাইনা।অনেকেই এর প্রতিবাদ করতে গিয়ে ফিরোজ কর্তৃক বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছেন। প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রশাসনের ভয়ভীতি দেখানো হয়। এলাকার মানুষের প্রশ্ন সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের ফেনসিডিল সেবনের দৃশ্য প্রশাসনের নজরে কি আসে নাই?

তারা বলেন,অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়ে উঠেছে। তাদের দাবি সাংবাদিকতার দাম্ভিকতা দেখিয়ে প্রকাশ্য দিবালোকে মাদক সেবন এটা জাতি কখনই মেনে নেবে না,প্রয়োজন হলে ফিরোজ জোয়ার্দ্দারের বিরুদ্ধে নাঙ্গল ঝাড়ায় মানববন্ধন করা হবে।

Top