বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার এবং যা যা চাওয়া হয়েছে, তার সবই ভারত দিয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার এবং যা যা চাওয়া হয়েছে, তার সবই ভারত দিয়েছে


এবি সিদ্দিক ভুঁইয়া:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার এবং যা যা চাওয়া হয়েছে, তার সবই ভারত দিয়েছে।বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি এবার হয়নি, কুশিয়ারা হয়েছে। সাতটি সমঝোতা ও পাঁচটি চুক্তি হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আমরা খালি হাতে ফিরে আসিনি। আর আমি তো একটিতেই খুশি, বর্তমান সংকটে আমার কী দরকার? বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার, আমরা যা যা চেয়েছি, তার সবই দিয়েছে। এ মুহূর্তে এটাই প্রয়োজন।গত সোমবার চার দিনের সফরে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে গতকাল মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। সেখানে সাতটি সমঝোতা স্মারক ও ৫টি চুক্তি সই হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুদেশের প্রধানমন্ত্রী।

Top