প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যের নাম ব্যবহারে সতর্কতা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যের নাম ব্যবহারে সতর্কতা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের নাম ব্যবহার করে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি এই সতর্কতা জারির পর তা মন্ত্রিপরিষদ বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের পাঠানো হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই সতর্কতা শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে।এতে বলা হয়, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য কোনো প্রকার ব্যবসা বা অন্যরূপ কোনো তদবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের নাম ব্যবহার করে এ ধরণের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ ধরণের কোনো অনুরোধ বা তদবির বা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে প্রতারকের সম্পর্কে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন (টেলিফোন নং-৫৫০২৯৪৪০, মোবাইল-০১৮৩৩৩৩৩৩৩৭), প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম (টেলিফোন-৫৫০২৯৪১৭, মোবাইল-০১৭১১৮৮১৯০) এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা (টেলিফোন-৫৫০২৯৪৪২ ও মোবাইল-০১৯১৫৪২৫৭৪৩) নম্বরে জানানোর অনুরোধ করা হয়।

Top