প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হতে হবে প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হতে হবে প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:কোনো পল্লী এলাকাকে পৌর কিংবা শহর ঘোষণার ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হতে হবে প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার। এই শর্তে পৌরসভা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সংসদ।এতদিন কোনো এলাকাকে পৌরসভা ঘোষণা করতে হলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব গড়ে দেড় হাজার হতে হতো। আইন সংশোধনে তা বাড়িয়ে দুই হাজার করা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বৃহস্পতিবার ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।বিলটি পাসের প্রতিবাদে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ ওয়াকআউট করেন। তবে কিছু সময় পর তিনি সংসদ কক্ষে ফিরে আসেন।এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।আইন সংশোধনে পৌরসভার সচিব পদের নাম বদলে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।

Top