নিরীক্ষা করার সময় অনেক আর্থিক প্রতিষ্ঠান তথ্য গোপন করে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নিরীক্ষা করার সময় অনেক আর্থিক প্রতিষ্ঠান তথ্য গোপন করে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:নিরীক্ষা করার সময় অনেক আর্থিক প্রতিষ্ঠান তথ্য গোপন করে। এতে ওই প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উঠে আসে না। এ কারণে নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সময় প্রতিষ্ঠানের দেওয়া তথ্য কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ও সিস্টেম জেনারেটেড ট্রায়াল ব্যালেন্সের সঙ্গে মিলিয়ে দেখতে বলছে বাংলাদেশ ব্যাংক। ৪৩ নিরীক্ষা প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এসব প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত তথ্য না থাকায় অনেক নিরীক্ষা প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে। কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে। এরই মধ্যে ৪৩ টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) এ সংরক্ষিত তথ্যের মিল আছে কি না তা যাচাই-বাছাই করতে হবে। পরে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে।

চিঠি পাঠানো নিরীক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কে. এম. হাসান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ. ওয়াহাব অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হুসাইন ফরহাদ অ্যান্ড কোং-চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, জোহা জামান কবির রশীদ অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মাহফেল হক অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, রহমান রহমান হক অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, একনাবিন-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ জাকের অ্যান্ড কোং-চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, এম. জে. আবেদিন অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কাজী জহির খান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এম, এম, রহমান অ্যান্ড কোং-চাটর্ডি অ্যাকাউন্ট্যান্টস, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, জি. কিবরিয়া অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

Top