কোস্টগার্ডের অগ্রযাত্রা অব্যাহত থাকুক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কোস্টগার্ডের অগ্রযাত্রা অব্যাহত থাকুক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের দেশপ্রেম, সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর সুনাম এবং মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, কোস্টগার্ডের সদস্যরা দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশা করি।তিনি বলেন, এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় যা যা করা দরকার, অবশ্যই আমাদের সরকার তা করে যাবে।

জাতির পিতাকে স্মরণ করে তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন উন্নত, সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ আমরা গড়ে তুলব।বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়ে আমরা প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছি।ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে সব ধরনের পরিকল্পনার একটা কাঠামো তৈরি করার কথা জানিয়ে তিনি বলেন, যার ভিত্তিতে পরবর্তী সময়, আমি মনে করি, প্রজন্মের পর প্রজন্ম, তারা এই দেশের উন্নয়নের কার্যধারাটা অব্যাহত রাখতে সক্ষম হবে।শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করতে, এই ব-দ্বীপটাকে ঘিরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন যুগ যুগ ধরে সুন্দরভাবে বাঁচতে পারে এবং তাদের জীবনমান উন্নত হতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা ‘ডেল্টা প্ল্যান ২১০০’ প্রণয়ন করে সেটিও বাস্তবায়ন কাজ করে যাচ্ছি।

Top