দেশে এ মুহুর্তে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে এ মুহুর্তে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দেশে এ মুহুর্তে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।রোববার দুপুরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।তিনি বলেন, বিদেশ যাওয়া-আসার বিষয়ে আমরা সবাইকেই নিরুৎসাহিত করছি। বিশেষ করে আমাদের জনসাধারণকে বাঁচাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো খবর হচ্ছে ওমিক্রনের আক্রান্তদের মৃত্যুহার অনেক কম। অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন।কোভিড-১৯ মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে যে, এটিকে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে’-যোগ করেন আবদুল মোমেন।তিনি বলেন, আমি খুব খুশি আমরা বিশেষভাবে বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরে। ইতোমধ্যে দেশে আমরা সাড়ে সাত কোটি মানুষকে টিকা দিয়েছি।

Top