টাইগারদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

টাইগারদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডকে পরাজিত করায় পৃথক পৃথক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

তারা আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।বে ওভালের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্বের এক নম্বর দলকে মাটিতে নামিয়ে দিয়েছেন টাইগাররা। ইবাদত-মুমিনুল-লিটন-তাসকিনের নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ।বিদেশের মাটিতে টেস্টে এত বড় জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া। তারুণ্যনির্ভর দলটি মাউন্ট মঙ্গানুইয়ের মাটি যে কীর্তি গড়ল, সেটি ক্রিকেটবিশ্ব বহুদিন মনে রাখবে।

Top