এক ব্যক্তির মৃত্যু বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

এক ব্যক্তির মৃত্যু বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে


আলোকিত বার্তা:বরিশাল নগরের রূপাতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির তালুকদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ জুন) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল সাকিব আলোকিত বার্তাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।মনির তালুকদার নগরের ২৪নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার বাসিন্দা আ.ছত্তার তালুকদারের ছেলে।

স্বজনরা জানান,রূপাতলী সোনারগাঁ টেক্সটাইল সংলগ্ন এলাকার নিজ বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনির। দ্রুত তাকে উদ্ধার করে শেবাচিম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরতরা জানান,মৃত ঘোষণার পর মনিরের মরদেহ নিয়মানুযায়ী হাসপাতালের মরদেহ রাখা কক্ষে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে কতিপয় ব্যক্তি মনিরকে নড়েচড়ে উঠতে দেখেছেন বলে দাবি করলে হাসপাতালে হট্টগোল সৃষ্টি হয়। এরপর মরদেহ পুনরায় চিকিৎসকের কাছে নিয়ে গেলেও তাকে মৃতই ঘোষণা করা হয়।পরে স্বজনরা তার মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে স্টাফদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে মনিরের মরদেহ নিয়ে যাওয়ার কথা বলে।পরে মনিরের স্বজনরা পুলিশের উপস্থিতিতেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিল আলোকিত বার্তাকেজানান,সুরতহাল শেষে আইন অনুযায়ী নিহতের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Top