‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বরিশালে ভিটামিন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বরিশালে ভিটামিন


আলোকিত বার্তা:বরিশাল: বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরের চাঁদমারি কলোনী সংলগ্ন কীর্তনখোলা নদীর বেরিবাধে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব ডা. ইসরাইল হোসেন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান এ এইচ তৌফিত আহমেদ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, ডা. নাহিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, আয়শা তৌহিদা লুনা প্রমুখ।

এদিকে একই সময়ে বরিশাল জেনারেল (সদর) হাস্পাতালে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জেলা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।বরিশাল সিটি কপোরেশনসহ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৪৬৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় খাওয়ানো হবে ৩ লাখ ৬ হাজার ৯৬৩ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ৫০০ শিশুকে।

Top