সরকারি কর্মকর্তাদের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের গোপনীয় অনুবেদন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকারি কর্মকর্তাদের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের গোপনীয় অনুবেদন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: সরকারি কর্মকর্তাদের ২০২১ সালের বার্ষিক বা আংশিক গোপনীয় অনুবেদন ফরম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা নেই বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।রোববার (২৮ নভেম্বর) বিষয়টি জানিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।সরকারি কর্মকর্তাদের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এতে বলা হয়েছে।এতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রকোপ বর্তমানে কিছুটা কম হলেও আসন্ন শীত মৌসুমে তা ফের বাড়তে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণ ঝুঁকিপূর্ণ।

আদেশে আরও বলা হয়, এ অবস্থায় কোভিডের চিকিৎসা এবং টিকা দেওয়ার সময় হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এবং সরকারি কর্মকর্তাদে সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ২০২১ সালের বার্ষিক ও আংশিক গোপনীয় অনুবেদন ফরম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

Top