শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসভাড়া অর্ধেক - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসভাড়া অর্ধেক


এবি সিদ্দীক ভুঁইয়া:শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বাংলাদেশ সড়ক টান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনঘনিষ্ট এবং যৌক্তিক দাবিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।ওবায়দুল কাদের বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।তিনি বলেন, সকাল ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা ভোগ করবে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ সুযোগ থাকবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শিগরিগিই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার বিআরটিএতে পরিবহণ মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।ওবায়দুল কাদের আশা করে বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহণ মালিকরা এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

Top