৫০ বছর উদযাপনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৫০ বছর উদযাপনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।এর আগে স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করা হয়। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছরের (২০২২ সাল) মার্চ পর্যন্ত বাড়বে। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।

Top