প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অনেক দেশের নেতারা এখন লাইন ধরে থাকেন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অনেক দেশের নেতারা এখন লাইন ধরে থাকেন


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে অনেক দেশের নেতারা এখন লাইন ধরে থাকেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।শুক্রবার যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে আমাদের অনেক দেশের নেতাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ঘুরতে হতো। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতাম না। তবে এখন সময় বদলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকেই এখন লাইন ধরে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের ইমেজ বেড়েছে, সে কারণে বিশ্ব দরবারে আমাদের মর্যাদাও বেড়েছে।

তিনি বলেন, গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বিশ্বের অনেক নেতাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মান দিয়েছেন। অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তার সঙ্গে আলাপ করেছেন। এটা আমাদের জন্য সম্মানের।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে বলে জানান ড. মোমেন।পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান তিনি।

Top