জামিন পেলেন সাংবাদিক খায়রুল আলম রফিক - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

জামিন পেলেন সাংবাদিক খায়রুল আলম রফিক


আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদার হাশেম আলীর দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ৩ বছরের সাজার স্থায়ী জামিন পেয়েছেন দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম চিফ খায়রুল আলম রফিক।আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এ আদেশ দেন। ঠিকাদার হাশেম আলী দাবি করেন , ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর । ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করলে আসামি খায়রুল আলম রফিকের অনুপস্থিতিতে ৩ বছরের দন্ড প্রদান করেন। এর আগে, গত ২৮/৩/ ২০১৮ ইং তারিখে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় ” ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুধু খাদ্যের খাতে দুর্নীতির পরিমাণ কোটি টাকা ” শিরোনামে সংবাদ প্রকাশ হলে ঠিকাদার হাসেম আলী হাসপাতাল ভাংচরের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

সাংবাদিক খায়রুল আলম রফিকের পক্ষে আইনজীবী ছিলেন শেখ আবু সাদাত মোহাম্মদ খায়ের।আজ ময়মনসিংহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিনের আদালতে দীর্ঘ সময় শুনানি হলে বিজ্ঞ আদালত ২ সিনিয়র আইনজীবীর সন্তুষ্টজনক বক্তব্য শুনে মামলাটি স্থায়ী জামিন মঞ্জুর করেন। জামিন শুনানি করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল্লাহ আল বাকী ও ময়মনসিংহ জজকোর্টের আইনজীবী শেখ আবু সাদাত মোহাম্মদ খায়ের।সাংবাদিক খায়রুল আলম রফিক জানান , আমি বিজ্ঞ আদালতের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি ন্যায় বিচার পাবো।

Top