প্রধানমন্ত্রীর অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য...

প্রধানমন্ত্রীর অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ


আলোকিত বার্তা:দেশের সব ধরনের অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি অনলাইন নিউজপোর্টালের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে তিনি জানতে চান, এই নিউজপোর্টাল নিবন্ধিত কি না। এ সময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে, নিয়মে আসা প্রয়োজন। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে অনলাইনগুলো রেজিস্ট্রেশন করেন, পরে উত্তর দেব।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করছেন শেখ হাসিনা।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তৃতার একাংশ পড়েন প্রধানমন্ত্রী। আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।

Top