জনগণকে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জনগণকে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান


আলোকিত বার্তা:কুমিল্লায় ঘটনায় সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে জনগণকে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজত।বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা।হেফাজত নেতারা বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সরকার কুমিল্লার ঘটনায় অভিযুক্ত কয়েকজন অপরাধীকে গ্রেফতার করেছে।নেতারা আরও বলেন, দেশের সব ইসলামপ্রিয় তৌহিদী জনতা, হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কওমি মাদ্রাসাগুলোর আলেম-ওলামা ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহবান থাকবে- কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল (১৫ অক্টোবর) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।

তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সদা সতর্ক থাকার আহ্বান জানান হেফাজত নেতারা।আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

Top