রেমিটেন্স দেশে কেন কম এসেছে এখনও বলার সময় আসেনি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রেমিটেন্স দেশে কেন কম এসেছে এখনও বলার সময় আসেনি


আলোকিত বার্তা:তিন মাস রেমিটেন্স কম এসেছে কেন এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল বলেছেন,রেমিটেন্স দেশে কেন কম এসেছে এখনও বলার সময় আসেনি। করোনার সময় অনেক প্রবাসী বাংলাদেশিরা দেশে এসেছেন।কিন্তু মহামারি করোনাসহ নানা কারণে তারা ঠিকমতো ফিরে যেতে পারেননি বলেই রেমিটেন্স কম এসেছে।বুধবার (০৬ অক্টোরবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যিয়াল সভায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, এখন প্রবাসীরা বিদেশে যাচ্ছে। সরকার এই বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করছি তিন মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। ২০২০ সালে ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। আশা করছি বছর শেষে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে। অনেকে প্রণোদনা পাওয়ার আশায় বিদেশে টাকা পাচার করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো অবাস্তব কথা। রেমিটেন্সে অন্য টাকা প্রবেশ করছে এটা ঠিক নয়। বিষয়টা এই রকমও না। মাছ-শাক সবজিতেও প্রণোদনা দিয়ে থাকি। তাহলে শুধু শুধু কেনই বা রেমিটেন্সকে টার্গেট করা হয়।

Top