রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি


আলোকিত বার্তা:পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন,রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি।তারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক।বুধবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। এখানে (বাংলাদেশে) তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়তিনি বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি।অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে।মন্ত্রী জানান, এবারের জাতিসংঘ অধিবেশনে অনেকে মনে করেছিলেন,আফগানিস্তান ইস্যুতে রোহিঙ্গা ইস্যু চাপা পড়ে যাবে। তবে সেটা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের নেতারা সেখানে সরব ছিলেন বলে উল্লেখ করেন তিনি

Top