জেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু বরিশালে হজযাত্রীদের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু বরিশালে হজযাত্রীদের


আলোকিত বার্তা:পবিত্র হজে গমনেচ্ছু সরকারি-বেসরকারি সম্মানিত হজযাত্রীদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ-২০১৯ শুরু হয়েছে।শনিবার (২৫ মে) সকালে নগরের কাশিপুরের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচলাক মো.নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মো. আলম হোসেন,ফিল্ড অফিসার রেজা মো.মহসিনসহ হজে গমনেচ্ছু হজযাত্রীরা।৪২৩ জন হজে গমনেচ্ছু বরিশাল ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন। যার মধ্যে শনিবার থেকে প্রথম ব্যাচে ২২৩ জন সরকারি-বেসরকারি হজযাত্রীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

Top