ফাইজার-বায়োএনটেকের টিকা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হবে না - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ফাইজার-বায়োএনটেকের টিকা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হবে না


আলোকিত বার্তা:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। যারা রেজিস্ট্রেশন করেছেন, সিরিয়াল অনুযায়ী যেসব মানুষ এখনও টিকা পাননি, তারা এ টিকা পাবেন।সোমবার(৭ জুন)বিকেলে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতীয় ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশের অবস্থান অনেকটাই ভালো। আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছি। সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা করেছি।করোনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান ধরে রাখতে পেরেছে। অন্য দেশের অবস্থা বেহাল। আমরা করোনায় কোনো উন্নয়ন কাজ বন্ধ করিনি।

সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসার জন্য সরকারের ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। যারা আইসিইউতে থাকছেন তাদের জন্য ব্যয় ৫০ হাজার টাকা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

Top