খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন? - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন?


আলোকিত বার্তা:আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন- এ প্রশ্ন রেখে তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে প্রশ্ন- বিএনপি নেত্রী খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন, তার কী জবাব আছে! আর প্রয়াত সাইফুর রহমান যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনিও কালো টাকা সাদা করেছিলেন, তারই বা কী জবাব!শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।তথ্যমন্ত্রী বলেন, আগে নিজেদের কালো টাকা সাদা করার জবাব দিন, তারপর সরকারের সমালোচনা করুন। নয়তো সমালোচনার নৈতিক অধিকারই থাকে না।তিনি বলেন, অর্থনীতির স্বার্থে ইউরোপ, আমেরিকা, ভারত, পাকিস্তানসহ পৃথিবীর বহুদেশেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়। আমরা এটিকে সবসময়ের জন্য পুরোপুরি সমর্থন করি তা নয়, কিন্তু আমাদের দ্রুত বর্ধনশীল, উন্নয়নশীল অর্থনীতির দেশে এ সুযোগ রাখা হয়েছে অর্থনীতির স্বার্থেই।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির বরং উচিত ছিল এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের জিডিপি বেড়েছে এবং মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে, তার প্রশংসা করা। রাত ১২টার পর যারা টেলিভিশনের পর্দা ফাটান, সরকারকে নানা পরামর্শ দেন, তাদেরকেও এ বিষয়ে অভিনন্দন দিতে দেখলাম না। দেশ ও মানুষের উন্নতি কি তাদের পছন্দ নয়?বিএনপি শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দুর্যোগ-দুর্বিপাকসহ সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। অপরদিকে করোনার প্রথম দফায় বিএনপি মাঝেমধ্যে মানুষের পাশে দাঁড়ানোর ভান করে যে লোক দেখানো ফটোসেশন করতো, এখন তাও করে না।আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ উপকমিটির সদস্য ও সংবাদপত্র পরিষদের সভাপতি মো. শাহজালাল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আব্দুল মজিদ প্রমুখ।পরে চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর, সাতক্ষীরা জেলা ও মোড়লগঞ্জ এলাকার প্রতিনিধিদের হাতে করোনা সুরক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

Top