দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার আভাস - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার আভাস


আলোকিত বার্তা:দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার আভাস দিয়ে আবহাওয়া অফিস।ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি বেগে রোববার চলতি বছরে প্রথমবারের মতো দেশে এ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।শনিবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়ে বলা হয়েছে, রাতেই দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি বছরে কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে আগামীকালের (রোববার) কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে।দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

কালবৈশাখী ঝড়ের তিনটি ধরনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতি হলে দমকা হাওয়া, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি হলে ঝড়ো হাওয়া এবং ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে কালবৈশাখী ঝড় বলা হয়।

Top