তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি, বাড়বে আরও - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি, বাড়বে আরও


আলোকিত বার্তা:দুই দিন স্বাভাবিক থাকার পর আবারও থার্মোমিটারের পারদ উঠলো ৪০ ডিগ্রি সেলসিয়াসে। চলমান এ তাপপ্রবাহ আরও মাত্রা বৃদ্ধির সঙ্গে বিস্তৃত হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২৪ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের পঞ্চম তাপপ্রবাহের শুরুটাই হলো তীব্রতা দিয়ে, যা আরও বাড়ার আভাস রয়েছে।এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিমি।

শনিবার দেশে বেশ কিছু জায়গায় ৩৯ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, কুমারখালীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস; খুলনায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি, মোংলায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি, চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩৬ শতাংশ অর্থাৎ অপেক্ষাকৃত কম থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে কম।আবহাওয়া অফিস বলছে, রোববার নাগাদ আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আর বুধবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।চতুর্থ তাপপ্রবাহে গত সপ্তাহে থার্মোমিটারের পারদ রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

Top