দেশে আলেমদের গ্রেফতারে চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে আলেমদের গ্রেফতারে চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে


আলোকিত বার্তা:দেশে আলেমদের গ্রেফতারে চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।রোববার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতারের পরই এই বিবৃতি আসে।বিবৃতিতে চরমোনাই পীর বলেন,দেশের নিরীহ নিরাপরাধ আলেমদের গ্রেফতার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে।যখন মহামারি প্রকট আকার ধারণ করছে,সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে,তখন আলেমদের অযথা হয়রানি-নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না।

সরকারের আচরণ অমানবিক ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে মাদরাসা শিক্ষকসহ আলেমদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদরাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।যেকোনো ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেফতার মেনে নেয়া যায় না।উল্লেখ্য, রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গ্রেফতার পর তাকে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেয়া হয়। সেখানে কিছু সময় রাখার পর তেজগাঁও থানায় নেয়া হয়।তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

Top