পরিবহন সেক্টরের যে বিশৃঙ্খলা হয় সেটা অস্বীকার করার কিছু নেই - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু...

পরিবহন সেক্টরের যে বিশৃঙ্খলা হয় সেটা অস্বীকার করার কিছু নেই


আলোকিত বার্তা:পরিবহন সেক্টরের যে বিশৃঙ্খলা হয় সেটা অস্বীকার করার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের(বিআরটিএ)চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় বেশি যানবাহন থাকার কারণেই সড়কে বিশৃঙ্খলা হয় ও দুর্ঘটনা ঘটে।সোমবার(১৫ ফেব্রুয়ারি)রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে ‘বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌযান জরিপ ২০১৯’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান এসব কথা বলেন।মডার্নাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিসটিকস প্রকল্পের আওতায় জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিআরটিএ’র চেয়ারম্যান জরিপ নিয়ে বলেন, বিআরটিএ’র হিসাব অনুযায়ী প্রতি বছর আমরা ৪ লাখ গাড়ির নিবন্ধন দিচ্ছি। এছাড়া আমাদের ডাটাবেজে ৪৫ লাখের মতো গাড়ির নিবন্ধন রয়েছে। আমাদের জরিপের সঙ্গে বিবিএসের জরিপের কিছুটা ফারাক রয়েছে। তবু আমরা আশা করি এই জরিপ থেকে পাওয়া ফলাফলে আমরা সুফল পাব।তিনি বলেন, আমাদের দেশের প্রতিটি জেলার যাত্রীবাহী পরিবহনগুলো শিফট অনুযায়ী চলাচলের কথা থাকলেও তা করছে না। এসব পরিবহন নিজেদের মতো করেই চলছে। সড়কে পরিবহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু সড়ক বাড়ছে না। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম।

Top