দেশে মহামারি করোনা ভাইরাস আরো ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

দেশে মহামারি করোনা ভাইরাস আরো ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরো ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।শুক্রবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৬ জনএদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট সাত কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৮২২ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ১৬৬ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ১৭ হাজার ৯২৮ জনের।আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৪ জন এবং মারা গেছে এক লাখ ৪৪ হাজার ৮২৯ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৭১ লাখ ১১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ হাজার ৮৭৬ জনের।আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিতের সংখ্যা ২৭ লাখ ৬২ হাজার ৬৬৮ জন। আর মৃত্যু হয়েছে ৪৯ হাজার ১৫১ জনের।আক্রান্তে পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ২৭ হাজার ৩১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ৬১৯ জন।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top