দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭১৫৬ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২৯ হাজার ৩৫১ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

এতে আরো জানানো হয়,সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩২ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি।২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ৪ জন। ২৭ জনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে এসেছেন ৯৩৯ জন, ছাড় পেয়েছেন ৫৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ৫ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন, ছাড় পেয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৯৪৭ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৮৩৬ জন।২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৪ হাজার ৩৬২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮১ হাজার ৯১৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৪৩ জন।

Top