একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না


আলোকিত বার্তা:সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না।এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। আমাদের মধ্যে নানা ডিফারেন্স অব অপিনিয়ন হতে পারে, সেটা হাউজের মধ্যে। ওপেন কোনো জায়গায় তো আমরা কোনো কথা বলতে পারি না।
তিনি বলেন, ভিন্নমত থাকতে পারে, কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নন।মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস দেয়ার প্রসঙ্গে রিজভী এ সব কথা বলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সোমবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে ‘শোকজ’ নোটিস পাঠানো হয়।

বিএনপির এ নেতা বলেন, আমি সালাম (আবদুস সালাম) ভাইয়ের বিরুদ্ধে, সালাম ভাই আমার বিরুদ্ধে বা দলের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে আমরা যদি প্রকাশ্যে বলি, তাহলে জনগণ কী ভাববে? এটা তো কখনোই হতে পারে না।রিজভী আরও বলেন, দলের শৃঙ্খলাভঙ্গ করলে সাংগঠনিক কী কী পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে লেখা আছে।
কী কারণে দুজনকে শোকজ নোটিস দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইন্টারনেটের মাধ্যমে উনাদেরকে চিঠি দিয়ে বলেছি- কী কারণে শোকজ করা হয়েছে। উনারা জবাব দিক, তারপরে দল যেটা সিদ্ধান্ত নেয়ার নেবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সেলিমুজ্জামান সেলিম, এমএ খালেক, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Top