২১ আগস্ট যারা বোমা হামলা করেছিলেন তারা ‘আওয়ামী লীগেরই দোসর’ ছিলেন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

২১ আগস্ট যারা বোমা হামলা করেছিলেন তারা ‘আওয়ামী লীগেরই দোসর’ ছিলেন


আলোকিত বার্তা:২১ আগস্ট যারা বোমা হামলা করেছিলেন তারা ‘আওয়ামী লীগেরই দোসর’ ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২১ আগস্ট বোমা হামলার মামলাকে রাজনীতিকীকরণ করেছে। তারা প্রকৃত কুশিলবদের আড়াল করতে চেয়েছেন। প্রকৃত সত্যকে ঢাকতে চেয়েছেনকারণ যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর; বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমাণিত হয়।’

তিনি বলেন, আওয়ামী লীগ ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে। তাদের সমর্থক দেশি-বিদেশি এজেন্টরাই এই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে জনগণ বিশ্বাস করে। আওয়ামী লীগের প্রতি জনগণের সহানুভূতি সৃষ্টি ও বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করাই ছিল এই হামলার উদ্দেশ্য।বিএনপির এ নেতা বলেন, গ্রেনেড হামলা মামলায় ৬ বার তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ‘ঘরের ছেলে’ কাহার আকন্দকে অবসর থেকে ডেকে নিয়ে এসে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈনুদ্দীন-ফখরুদ্দীনের সরকারের সময়ও তদন্ত শেষে অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের নাম অন্তর্ভুক্ত ছিল না বলে জানান রিজভী।তিনি আরও বলেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন- ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও। তাহলে আমিও বলি- ২০০৯ সালে পিলখানা বিডিআর সদর দফতরের হত্যাকাণ্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তিনি সরকারের নেতৃত্বে ছিলেন।

Top