বালুখেকোদের আতঙ্ক ! সদর এ্যাসিল্যান্ড চর-নেহালগঞ্জে অবৈধ ড্রেজার ধ্বংস
রেদওয়ান শাওন:বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের চর নেহালগঞ্জে ২টি অবৈধ ড্রেজার ধ্বংস করলেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। আজ ১৯ আগস্ট (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়নের চর নেহালগঞ্জের চাষি পতাং আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান। আজ দুপুর ১টার সময় অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। এ সময় ড্রেজারের কোন মালিক পাওয়া যায়নি, পরে জব্দকৃত ড্রেজার ধ্বংস করা হয়। জানাগেছে নেহালগঞ্জ এলাকার দেলোয়ার ফরাজির ছেলে সোহেল ফরাজী, চর সিংহেরকাঠী গ্রামের মিল্টন হাওলাদার, চাষি পতাং এর আসলাম ও নিজাম দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে। এদিকে এলাকাবাসি অভিযোগ করে বলেন, এরা অবৈধভাবে রাত/দিন বালু উত্তোলন করে এতে আমাদের আদর্শ গ্রামের স্কুলের পাশে ফাটল দেখা দিয়েছে।
এই সিন্ডিকেট বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। এদিকে অসাধু বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। গত ৪ মাসে অভিযান চালিয়ে ৮ টি ড্রেজার জব্দ, ৩ জনকে কারাদণ্ড ও ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) ওই ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ফোর্স। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান বলেন, এসব অবৈধ বালুখেকোদের বিরুদ্বে আমাদের অভিযান চলবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।