র‌্যাব-পুলিশ ও স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

র‌্যাব-পুলিশ ও স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় র‌্যাব-পুলিশ ও স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৮৬৩ জন। একই সময়ে আক্রান্ত ৪৩ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ্য ২ হাজার ৭৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাড়িয়েছে মোট ৫২ জনে।সোমবার (১৭ আগস্ট) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত কর হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ২ জন, বানারীপারা উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জন, বরিশাল নগরীর সাগরদী এলাকার ০৩ জন, সদর রোড এলাকার ২ জন, মুন্সী গ্যারেজ, বিএম কলেজ রোড, নতুন বাজার, কাশীপুর, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, এনএসআইয়ে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফ।বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ২৬ জন রোগীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

Top