হিজলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

হিজলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন


কাজী মহসিন হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেন,উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দেশী।সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু ম্যুরাল ফুলেল শ্রদ্ধা, উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে অডিটোরিয়ামে আলোচনা সভা, আলোচনা শেষে হাজার ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে দোয়া মোনাজাত শেষে উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়ন,বড়জালীয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, প্রাণিসম্পদ অফিসার সুশান্ত কুমার দাস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top