বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয় না - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয় না


আলোকিত বার্তা:বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এমপি হারুন-অর রশিদ বলেছেন,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয় না।মেজর সিনহা রাশেদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আজকে সারা দেশের বিবেককে নাড়া দিয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে আদালত চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।এমপি হারুন বলেন,বর্তমানে ডিজিটাল আইনের মধ্য দিয়ে সাংবাদিকদের মৌলিক অধিকারকে দমন করার জন্য সাংবাদিকদের ওপর নিপীড়ন-জুলুম-নির্যাতন করা হচ্ছে। সারা দেশের সব পেশাজীবী মানুষ এ ডিজিটাল আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে এলেও সরকার নিজেদের সুরক্ষার জন্য এ আইনটি প্রণয়ন করে শুধু সাংবাদিকই নয়, বিভিন্ন পেশাজীবীদের ওপরও এ আইন খড়গ হিসেবে ব্যবহার করছে।

মেজর সিনহা রাশেদের অকাল মুত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি নেতা আরও বলেন,আগামীতে যেন দেশে আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং অপরাধী যত বড়ই হোক তাদের দ্রুতবিচারের আওতায় আনার দাবি জানান। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপি ও পৌর বিএনপির নেতারা।প্রসঙ্গত,গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) নিহত হন। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত।

Top