বিএনপিসহ ৭ দল আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় পেল - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপিসহ ৭ দল আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় পেল


আলোকিত বার্তা:বিগত পঞ্জিকা বছরের (২০১৯) আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় পেয়েছে বিএনপিসহ ৭টি রাজনৈতিক দল। এসব দলের জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে জমা দিতে হয়। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।এবার ৩১ জুলাই থেকে ২ আগস্ট ঈদের ছুটি ছিল। আইন অনুযায়ী ৩ আগস্ট পর্যন্ত হিসাব জমা দেয়ার শেষ সময়। কিন্তু করোনা ও ঈদের ছুটির কারণে ইসিতে নিবন্ধিত সাতটি দল হিসাব জমা দিতে পারেনি।

এ ব্যাপারে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রওশন আরা সাংবাদিকদের বলেন,এ বছর করোনার কারণে অনেক অফিস বন্ধ ছিল। এর আগের বছরগুলোতে সময় বাড়ানোর নজির রয়েছে। বিএনপিসহ যেসব ইসির নিবন্ধিত দল এখন আয়-ব্যয়ের হিসাব দেয়নি তাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াচ্ছে ইসি।ইসি সূত্র জানায়,বিএনপি ছাড়াও জাতীয় পার্টি(জেপি),বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,বাংলাদেশ মুসলিম লীগ,গণফ্রন্ট,জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা)ও ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) হিসাব দেয়নি।

Top